ডানপিটে
ডানপিটে এক সরকার কয়েকদিন ধরে ড্রাগসের বিরুদ্ধে অভিযান জোরদার করে তুলেছে। কিছুদিন আগে অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে একজন মেধাবী ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। ছাত্রটি খুবই মেধাবী ছিলো। ম্যাট্রিক পরীক্ষায় সারা আসামের মধ্যে তার ভালো পজিশন ছিলো। ছাত্রটি আসামের একটি নামকরা শিক্ষানুষ্ঠানে অধ্যয়নরত ছিলো। সেই অনুষ্ঠানের সুপার ফরটিতে দ্বিতীয় স্থান দখল করে সে সেই অনুষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলো। সেই ছাত্রটির অকাল মৃত্যুতে অঞ্চল ব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসন ড্রাগসের বিরুদ্ধে সর্বত্র অভিযান জোরদার করে তুলেছে। ছাত্রটির ঘর ছিলো সুন্দরপুর - এ। তাই সুন্দরপুর থেকেই ড্রাগস বিরোধী অভিযান শুরু হয়েছে। সুন্দরপুর গ্রামটি সহরের একেবারে নিকটে।সহর থেকে দুই তিন কিলো মিটার দূরে অবস্থিত।সুন্দর পুর একটি বর্ধিষ্ণু গ্রাম। সুন্দরপুর ...