Posts

Showing posts from August, 2024

ছেলেবেলা সান্নিধ্যে আসা মুরব্বীদের সংক্ষিপ্ত পরিচয়।

Image
  ছেলেবেলা সান্নিধ্যে আসা                    মুরব্বীদের সংক্ষিপ্ত পরিচয়।          সূচীপত্র আমাদের পাড়াটা আমাদের দক্ষিণের পাড়া আমাদের উত্তর পাড়া (বগুড়া পাড়া) চরপাড়া আলীগাওঁ                             নিবেদন আমি কেন ছেলেবেলা সান্নিধ্যে আসা মুরব্বীদের সংক্ষিপ্ত পরিচয় লিখলাম ? স্বনামধন্য বিখ্যাত মনীষীদের জীবনী সবাই লেখে , কিন্তু যারা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই সমাজ গঢ়েছে , যাদের কৃপাছায়ায় আমরা বড় হয়েছি , তাঁদের বিষয়ে আমরা ছাড়া আর কেউ লিখবে না জানি। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে , তাঁরাও এই মাটির পৃথিবীর মানুষ-- সমাজের অংশ। তাঁরা আমাদের সমাজের জন্য অনেক কিছু করেছে। তাঁরা সমাজ পরিচালনা করেছে — আইন শৃংখলা বর্তিয়ে রেখেছে। ছেলে-মেয়েদের জ্ঞানার্জনের জন্য স্কুল-কলেজ স্থাপন করেছে। আমাদের অভাব পূরণের জন্য...